About Bizwheel
The main component of a healthy environment for self esteem is that it needs be nurturing. It should provide unconditional warmth.
The main component of a healthy environment for self esteem is that it needs be nurturing. It should provide unconditional warmth.
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গত শনিবার। এখন শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে নভেম্বর থেকে। এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় আবেদনের ন্যূনতম যোগ্যতা ও ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। বুয়েট, ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে কত জিপিএ প্রয়োজন, তা তুলে ধরা হলো।ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে বিভিন্ন ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করেছে। বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ কমপক্ষে ৮ থাকতে হবে। পৃথকভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৫০-এর কম হওয়া যাবে না। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এ ইউনিটে আবেদন করতে চাইলে মোট জিপিএ ৩ দশমিক ৫০ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ থাকতে হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীর মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং পৃথকভাবে কমপক্ষে ৩ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৮ এবং পৃথকভাবে কমপক্ষে ৩ দশমিক ৫০ প্রয়োজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ১২ নভেম্বর শুরু হয়ে চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। তবে নতুন শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ জিপিএ শর্ত এখনো নিশ্চিত করা যায়নি। সর্বশেষ ভর্তি নীতি অনুযায়ী, মানবিক বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পৃথকভাবে কমপক্ষে জিপিএ ৩ এবং মোট জিপিএ ৭ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও পৃথকভাবে কমপক্ষে ৩ এবং মোট জিপিএ ৭ প্রয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। বিগত বছর অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ এবং কলা ও মানবিক অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ কমপক্ষে ৭ দশমিক ৫০ প্রয়োজন ছিল। পৃথকভাবে এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে ৩ দশমিক ৫০ থাকতে হতো। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৮ দশমিক ৫০ এবং পৃথকভাবে কমপক্ষে ৩ দশমিক ৫০ নির্ধারিত ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ‘ইইউনিটে’ আবেদনের জিপিএ শর্ত ঘোষণা করেছে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭ থাকতে হবে। পৃথকভাবে কোনো পরীক্ষায় ৩-এর কম থাকা যাবে না। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট জিপিএ ৬ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ২ দশমিক ৭৫-এর কম হলে আবেদন করা যাবে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট): গত বছর অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নীতিমালা অনুযায়ী, বুয়েটে আবেদনের জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রয়োজন ছিল। একই সঙ্গে এইচএসসিতে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন- প্রতিটি বিষয়ে পৃথকভাবে গ্রেড পয়েন্ট ৫ থাকতে হতো। অর্থাৎ শুধু এইচএসসিতে জিপিএ ৫ পেলেই আবেদন করার যোগ্যতা অর্জিত হতো না; নির্দিষ্ট তিনটিতেও সর্বোচ্চ গ্রেড পয়েন্ট প্রয়োজন ছিল। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের চূড়ান্ত বিজ্ঞপ্তিতে এসব শর্ত বহাল থাকবে কি না, তা এখনো নিশ্চিত করেনি বুয়েট কর্তৃপক্ষ। শিগগির এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে বুয়েট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ন্যূনতম জিপিএ ৪ প্রয়োজন ছিল। এর মধ্যে এসএসসিতে কমপক্ষে ৪ এবং এইচএসসিতে ৩ থাকতে হতো। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ৭ প্রয়োজন ছিল। গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়: গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকা অনুযায়ী, বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ২৫ এবং মোট জিপিএ ৭ প্রয়োজন ছিল। মানবিক বিভাগের ‘বি’ ইউনিটে দুই পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩ এবং মোট জিপিএ ৬ থাকতে হতো।